বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বস, আহত ৩ শিক্ষার্থী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে একটি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের ছাদের অংশ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার দেবীপুর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পাঠদান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো— সামিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বনিক। তাদেরকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চালিয়ে যেতে হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় ও জেলা পর্যায়ে একাধিকবার অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ—এ তথ্য আগে থেকেই জানা ছিল এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বরাদ্দের অভাবে এখন পর্যন্ত সংস্কার বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup