বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেলাবোতে ১৭৫ লিটার অকটেন জব্দ

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম
বেলাবোতে ১৭৫ লিটার অকটেন জব্দ
expand
বেলাবোতে ১৭৫ লিটার অকটেন জব্দ

নরসিংদীর বেলাবো উপজেলায় অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ১৭৫ লিটার অকটেন উদ্ধার করা হয়।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার পাটুলী ইউনিয়নের পোড়াদিয়া বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে চন্ডিপাড়া গ্রামের বাসিন্দা মো. লিটন মিয়ার গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৩.৫ কনটেইনার সমপরিমাণ (আনুমানিক ১৭৫ লিটার) অকটেন জব্দ করা হয়। তবে অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক মো. লিটন মিয়া পালিয়ে যান বলে জানা গেছে।

পরবর্তীতে জব্দ করা জ্বালানি তেল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানের সময় পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন