মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবোতে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম
নরসিংদীর বেলাবোতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
expand
নরসিংদীর বেলাবোতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীর বেলাবোতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের অপরাধে ধারা ২০(১)(ক) মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার পাটুলী ইউনিয়নের বাদশা মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাদশার মোড় এলাকা পর্যন্ত সন্দেহভাজন মুদি দোকানগুলোয় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম মজুত রাখা আছে কি না যাচাই করা হয়।

এ সময় একজন দোকানদারকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের অপরাধে ধারা ২০(১)(ক) মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে। অভিযানের সময় পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন