বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে দুঃসাহসিক ছিনতাই, অভিযানে চারজন গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম
রায়পুরে দুঃসাহসিক ছিনতাই, অভিযানে চারজন গ্রেপ্তার
expand
রায়পুরে দুঃসাহসিক ছিনতাই, অভিযানে চারজন গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরে অভিযান তাদেরকে আটক করা হয়।

অটকৃতরা হলো- ইয়াছিন আরাফাত, মো. সোহাগ, মো. নিহাদ হোসেন ও নাইমুল হাসান শুভ। এরা সবাই রায়পুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, পৌর শহরের পূর্বলাছ এলাকা ইমাম হোসেন ইয়াকুব নামের এক যুবকে হত্যার ভয় দেখিয়ে মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ইয়াকুব মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ওই চার ছিনতাইকারীকে আটক ও এবং মালামাল উদ্ধার করা হয়।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, আটক যুবকরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে ছিনতাই করে আসছিল। দুপুরে বাদীর ছিনতাই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup