সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে গনতন্ত্র ফিরিয়ে এনেছেন: ড. আব্দুল মঈন খাঁন 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:৫০ এএম
expand
তারেক রহমান দেশে গনতন্ত্র ফিরিয়ে এনেছেন: ড. আব্দুল মঈন খাঁন 

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

রোববার (১ মার্চ) নরসিংদীর পলাশ থানার সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ড. মঈন খান বলেন, ‘১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়া-এর নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসনেই বিজয় লাভ করেছিল বিএনপি। এবারও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর পাঁচটি আসনেই জনগণের রায় পেয়েছে বিএনপি। এটি প্রমাণ করে জনগণ আবারও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।’

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল। বর্তমান নেতৃত্ব সেই সংকট থেকে দেশকে বের করে আনার জন্য কাজ করছে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদী জেলা প্রশাসক; জেলা পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক এবং খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোকসানা খন্দকার। ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র কামনা করে বিশেষ দোয়া করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন