

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর শিবপুর উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে থাকা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মনির হোসেন ও তার ছোট ভাই আওলাদ হোসেন।
রোববার (১ মার্চ) উপজেলার মুনসেফেরচর (ইটাখোলা) ঈদগাহ মাঠে তাদের বাবা আবদুল সাত্তার মিয়ার (৭০) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফন সম্পন্ন হওয়ার পর পুলিশি পাহারায় মনির হোসেন ও আওলাদ হোসেনকে আবার পুলিশের গাড়িতে করে নরসিংদী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে শনিবার রাতে আবদুল সাত্তার মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালএ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বাবার জন্য সবার কাছে দোয়া চান মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আবদুল মান্নান ভুইয়া পরিষদের সদস্য সচিব আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান কাওসার, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদুজ্জামান শাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, আয়ুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের খন্দকার, কুমরাদী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল জলিল, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন গাজী এবং মুনসেফেরচর ঈদগাঁ কমিটির সভাপতি ইকবাল ভূইয়া।
মন্তব্য করুন