সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ৭ থানায় পুলিশের একযোগে অভিযান, আটক ১০৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম
সংগৃহীত
expand

নারায়ণগঞ্জ মাদক, ছিনতাই, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে একযোগে ৭টি থানায় বিশেষ অভিযান চালিয়ে ১০৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর ঋষিপাড়ায় মাদকবিরোধী অভিযান শেষে তিনি এসব তথ্য বলেন।

জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইকারী ও কিশোর গ্যাং রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদক, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা গতকালও অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আজও একযোগে জেলার ৭টি থানায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে ১০৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ রাখতে পারবো বলে মনে করছি।

পুলিশের তথ্য মতে, সদর মডেল থানায় অভিযান চালিয়ে ২২, ফতুল্লায় ৩১, সোনারগাঁয়ে ৫, সিদ্ধিরগঞ্জে ১৪, বন্দরে ১১, আড়াইহাজারে ৫ ও রূপগঞ্জে ১৮ জনকে আটক করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank