বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
বেতনের দাবিতে সোনাীগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
expand
বেতনের দাবিতে সোনাীগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২৬ মে ) মহাসড়কের সোনারগাঁ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২ টার দিকে মহাসড়কের সোনারগাঁ টিপুরদী এলাকার পাশে অবস্থিত চৈতি গার্মেন্টসের সামনে মহাসড়কে শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে অবরোধ করে আন্দোলন শুরু করেন।

এ সময় তারা মহাসড়কের দুটি লেনের সামনে বিক্ষোভ করেন। গত এপ্রিল মাসের বকেয়াসহ মে মাসের বেতন ঈদের আগে পরিশোধ করার দাবি জানান তারা। তবে মালিকপক্ষ পুরো বেতন দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে ক্ষোভে শ্রমিকরা আন্দোলন শুরু করে ও মহাসড়ক অবরোধ করেন।

সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম সারোয়ার বলেন, মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে দ্রুত সময়ের মধ্যে সমাধান পৌঁছানো যায় এবং যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শামীম শেখ বলেন, দুপুর থেকে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে সড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট মেঘনা টোলপ্লাজার দিকে গিয়ে ঠেকেছে। শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup