বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা, আহত ৩ জন হাসপাতালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন।

মঙ্গলবার (৫ মে) দুপুর দুইটার দিকে বোয়ালিয়া খাল এলাকায় এই ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে মুঠোফোনে সাজ্জাদ হোসেন বলেন, “তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।”

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “হামলার ঘটনায় ৩ জন র‍্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।”

বিস্তারিত জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “র‍্যাব আলাদা একটি সংস্থা। তারা সেখানে কি অভিযানে ছিল সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।”

তবে, ঘটনাস্থলে বিপুল ব়্যাব সদস্যের পাশাপাশি পুলিশের একটি টিম ঘটনাস্থলে দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup