মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:৫৮ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের ঢাকামুখী লেনে তীব্র যানজট
expand
নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের ঢাকামুখী লেনে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার (১ মার্চ) মধ্যরাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে ধীরগতির সৃষ্টি হয়ে যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কের বিস্তীর্ণ এলাকায়।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সোমবার মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। আজকের মধ্যেই কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup