

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম বাবুর (৩১) সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের হুসাইন (১৮), আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দুটি ট্রলি দ্রুত গতিতে পাল্লা দিয়ে যাচ্ছিলো।এসময় লোহাগড়া থেকে যশোরগামী পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পিকআপের হেলপার বাবু ঘটনাস্থলেরই মারা যান। স্থানীয় লোকজন ট্রলিতে থাকা শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, ‘ দুর্ঘটনায় আহত হয়ে মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ইনামুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি মোঃ সেকেন্দার আলী বলেন, নিহত পিকআপের হেলপারের বাড়িতে খবর দেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।