সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ২ মে থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম
আগামী ২ মে থেকে শুরু হচ্ছে 'নতুন কুঁড়ি স্পোর্টস'। 
expand
আগামী ২ মে থেকে শুরু হচ্ছে 'নতুন কুঁড়ি স্পোর্টস'। 

নওগাঁয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২ মে থেকে শুরু হচ্ছে 'নতুন কুঁড়ি স্পোর্টস'।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 'নতুন কুঁড়ি স্পোর্টস' নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। খেলায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের ২৭ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এর মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে। এরপর জেলা পর্যায়ের খেলা শেষে আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হবে।

আরিফুজ্জামান বলেন, অংশগ্রহণকারী খেলোয়াড়দের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তর কর্তৃক নির্ধারিত হার অনুযায়ী ভাতা দেওয়া হবে। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে স্ব-স্ব ইভেন্টের জন্য পোশাক ও স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হবে।

এ সময় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, ক্রীড়া সংগঠক সাজ্জুসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন