বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধোবাউড়ায় ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

‎ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand

‎ময়মনসিংহের ধোবাউড়ায় ধানক্ষেত থেকে নজরুল ইসলাম (কৃষক) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে দক্ষিণ লাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত আনুমানিক ৩টার দিকে নজরুল ইসলামের মরদেহ উত্তর লাঙ্গলজোড়া এলাকায় শহিদুল ইসলামের বাড়ির পাশে একটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি পুলিশকে জানালে বুধবার ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত নজরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য ফজলুল হকের ভাই।

এ ব্যাপারে ইউপি সদস্য ফজলুল হক বলেন,তাকে আঘাত করে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়ে থাকতে পারে। আমি হত্যার অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank