শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
আটকৃত মোস্তফা (৩৮)
expand
আটকৃত মোস্তফা (৩৮)

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তফা (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১২ জুলাই) রাত ১১টায় উপজেলার আহামোদাবাদ গ্রাম থেকে অভিযুক্ত মোস্তফাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আ. রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিশুটির মা ব্যক্তিগত কাজে প্রতিবেশীর বাড়িতে গেলে অভিযুক্ত মোস্তফা শিশুটিকে নৌকায় ঘুরানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়।

পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে নান্দাইল মডেল থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতেই অভিযুক্তকে নিজ এলাকা থেকে আটক করে।

নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম বলেন, অভিযুক্তকে রাতেই আটক করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর রাখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন