

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে পানি বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৯ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিরুদ্ধে আয়োজিত এনসিপির বিক্ষোভ সমাবেশ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের মাঝে পানি সরবরাহ করেন।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান হোসেন বলেন, ছাত্রদল কোনো সন্ত্রাসী সংগঠন নয়। আমরা কারও ওপর হামলা করি না। হবিগঞ্জে নাসিরুদ্দিনের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সেটি স্থানীয় জনগণ করেছে। ওই ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয়।
তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে এনসিপি যে কর্মসূচি পালন করছে, তা যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে এবং কোনো কুচক্রী মহল যেন তাদের ওপর হামলা চালাতে না পারে, সেদিকে আমরা নজর রাখছি।