সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:৫৮ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন লাগার ঘটনা
expand
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন লাগার ঘটনা

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল এ রুটে। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী রডবোঝাই একটি পিকআপ চলন্ত অবস্থায় হঠাৎ আগুনে দগ্ধ হতে শুরু করে। এতে দ্রুত সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আবুল কালাম আজাদ জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন