মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৫১ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট
expand
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) ভোর থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যা দেখা দেওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, গজারিয়া উপজেলার জামালদী মেঘনা সেতু এলাকা থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

অতিরিক্ত যানবাহনের চাপের কারণে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, ওষুধবাহী যান, যাত্রীবাহী বাস, লরি ও পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় সড়কে স্থবির হয়ে থাকতে দেখা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত ছিল।

মালবাহী ট্রাকচালক শাহাবুদ্দিন বলেন, দাউদকান্দি থেকে যানজটে পড়ে আছি। এখানে বসে এক ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে।

টেঙারচর গ্রামের বাসিন্দা রনি মিয়া বলেন, হঠাৎ এমন যানজটে পড়ে অফিসে যেতে দেরি হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ মহাসড়কে কেন বারবার যানজট লাগে বুঝি না।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লাঙ্গলবন্দ ব্রিজ এলাকায় সৃষ্ট সমস্যার কারণে যানজটের সূত্রপাত হয়ে তা গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবেরচর হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ জানায়, উল্টো পথে যান চলাচল বন্ধ রাখা এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Iraq
45'+3'
1 - 0
14' Kylian Mbappé
World Cup