বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ঝোপ থেকে শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৫:৩১ এএম
উদ্ধার হওয়া শটগান এবং কার্তুজ
expand
উদ্ধার হওয়া শটগান এবং কার্তুজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

রোববার (১৫ মার্চ) বিকেলে চৌদ্দকাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পরে রাতে উদ্ধার করা অস্ত্র ও গুলি গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চৌদ্দকাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি চৌকস আভিজনিক দল। তল্লাশিকালে ঘাট সংলগ্ন একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় দেশীয় শটগান ও ১১ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup