

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পাশ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের সঙ্গে পুলিন্দারপার এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন