বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
expand
মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৪ মিনিটে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ফেরিঘাট আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাকচালক মো. শওকত বেপারি (২৩) শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বাসিন্দা। আহত হেলপার ইমরান (২৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ফেরিঘাট আন্ডারপাস এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে মালবোঝাই আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর দুই ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালককে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup