বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
কুলাউড়া উপজেলার মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ইজারাদারকে জরিমানা
expand
কুলাউড়া উপজেলার মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ইজারাদারকে জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, ইজারাদারের কর্মীরা মনু নদীর ইজারাকৃত স্থানের বাইরে, সালন ব্রিজের নিকটে বালু উত্তোলন করছিলেন। এমন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ইজারাদারের পক্ষে মো: সৈকতকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম বলেন, “বালু উত্তোলনের স্থাপনাগুলো নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত স্থানের বাইরে বালু উত্তোলন আইনত শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup