বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে জামায়াত কর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ এএম
মৌলভীবাজার ম্যাপ ।। ছবি: সংগৃহীত
expand
মৌলভীবাজার ম্যাপ ।। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-১ আসনের জামায়াতের একাধিক নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাদের গাড়িও ভাংচুর করা হয়। বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে অভিযোগ করেছেন জামায়াত নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জুড়ী উপজেলার শিলুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত তারেক জানান, ‘চাকু দিয়ে দুই জনকে স্টেপ করা হয়। এছাড়াও আমাদের কয়েকজন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।’

এদিকে জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে আরও ৩ জন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন অভিযোগ করেন জামায়াত কর্মীরা। এতে আব্দুল্লাহ নামে একজন আহত হন বলে জানা গেছে।

তাছাড়া মৌলভীবাজার জেলা যুবশক্তি নেতা রুমল আহমেদকেও কুপিয়ে ঝখম করার অভিযোগ এসেছে।

এবিষয়ে মৌলভীবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, ‘জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমানসহ কয়েকজন শিলুয়া এলাকায় যান। সেখানে গিয়ে টাকা বিতরণ করার চেষ্টা করলে আমার নেতাকর্মীরা বাঁধা দেয়। এদিকে আরও কয়েকজন আমার বাসার সামনে হামলা করার চেষ্টা করে। আমি ইউএনও-কে বিষয়টি অবগত করেছি।’

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, ‘নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। আমি নিজেও আহত হই তাদের হামলায়।’

জুড়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা মারুফ দস্তেগীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিস্তারিত পরে বলতে পারব সেখানে কি ঘটেছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup