

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি নাহিদা খানম পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর প্রেরিত এক চিঠিতে তিনি এই পদত্যাগের কথা জানান।
পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নাহিদা খানম। তিনি গণঅধিকার পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, নাহিদা খানম মৌলভীবাজারে জুলাই আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন।
মন্তব্য করুন