বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে পদ্মার পাড়ে বন্যার ঝুঁকি কমাতে ফ্লাড মার্কার স্থাপন

​শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বন্যার আগাম সতর্কতা প্রদান ও নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে ফ্লাড মার্কার (বন্যার পানি পরিমাপক চিহ্ন) স্থাপন করা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতা শরীয়াতপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এ কার্যক্রম বাস্তবায়ন করে।

​মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজীসুরা এলাকায় পদ্মা নদীর তীরে আনুষ্ঠানিকভাবে এই ফ্লাড মার্কারের উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ঢাকা অফিসের জাতীয় সমন্বয়কারী শাহজাহান শাজু, খুলনা অফিসের ফিল্ড প্রধান আল মামুন আজাদ এবং শরীয়াতপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীতীরবর্তী ও বন্যাপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা এবং আগাম প্রস্তুতি নিশ্চিত করতেই এই উদ্যোগ। ফ্লাড মার্কারের মাধ্যমে নদীর পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পানি বৃদ্ধি পেয়ে নির্দিষ্ট বিপৎসীমা স্পর্শ করলে বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে স্থানীয় জনগণকে দ্রুত সতর্ক করা যাবে। এর ফলে দুর্যোগের আগেই পশুপাখি, সম্পদ ও জানমাল রক্ষায় স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এসডিএস-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মাহফুজুল হক, বন্দরখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, স্থানীয় শিক্ষক, ইউপি সদস্য, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন