

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক যাত্রী প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে পদ্মা সেতু সংলগ্ন সীমানা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা থেকে ঢাকাগামী 'প্রচেষ্টা পরিবহন'-এর একটি বাসে করে ঢাকার দিকে যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের ভেতরে আসন খালি না থাকায় তিনি সামনের দিকে ইঞ্জিনের কভারের ওপর বসেছিলেন। পথিমধ্যে বাসটি পাঁচ্চর এলাকা পার হয়ে সীমানা এলাকায় পৌঁছালে চালক আচমকা ব্রেক চাপেন। তীব্র ঝাঁকুনিতে তিনি নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে বাসের খোলা দরজা দিয়ে সরাসরি পিচঢালা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যাপারে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, "বাসটি হঠাৎ সজোরে ব্রেক করায় ওই যাত্রী ভারসাম্য হারিয়ে খোলা দরজা দিয়ে রাস্তার ওপর আছড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।'