রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট উদ্যোক্তা তৈরি হলেই বেকারত্ব কমবে: এমপি রাজিব প্রধান

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রাজিব প্রধান বলেন,আমাদের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। ছোট ছোট উদ্যোক্তা তৈরি হলে এই সমস্যা অনেকটাই কমে আসবে। দুধের সঠিক মূল্য নিশ্চিত হলে আরও অনেকেই খামার গড়ে তুলতে আগ্রহী হবেন। ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। খামারির সংখ্যা বাড়াতে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি।

শনিবার (১ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

এমপি হাসান রাজিব প্রধান বলেন, "আমাদের অঞ্চলে অধিকাংশই ছোট খামারি। কারও তিনটি, কারও চারটি, আবার কারও পাঁচটি গরু রয়েছে। তারা বাজারে দুধ নিয়ে এলেও নিয়মিত ক্রেতা পান না। এখন এই শীতলীকরণ কেন্দ্রে দুধ বিক্রি করতে পারবেন। এখানে দুধ সংরক্ষণ করা হবে, যাতে এর গুণগত মান নষ্ট না হয়। পরে বড় বড় দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে তা সরবরাহ করা হবে। এতে এলাকার খামারিরা ন্যায্যমূল্যে দুধ বিক্রির সুযোগ পাবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন।"

সংসদ সদস্য হাসান রাজিব প্রধান বলেন আরও বলেন, "অর্থবছরের শেষ দিকে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করায় তখন হাতে থাকা বরাদ্দ ছিল খুবই সামান্য। এবার নতুন বাজেটে আমরা আরও বেশি বরাদ্দ পাব। সেই বরাদ্দ দিয়ে (হাতীবান্ধা-পাটগ্রাম) অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করা হবে, ইনশাআল্লাহ।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা ও সমাজসেবক এম. সাহেদুজ্জামান কোয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, সমবায় সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন