মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বাইসাইকেল পেলো অর্ধশত শিক্ষার্থী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার হতদরিদ্র ও মেধাবী অর্ধশত শিক্ষার্থী বিনামুল্যে পেলো বাইসাইকেল।

সোমবার(২০ জুলাই) দুপুরে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল তুলে দেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের অনেকের বাড়ি প্রতিষ্ঠান থেকে বেশ খানিকটা দুরে। এদের মধ্য স্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা বাইসাইকেল বা অন্যান্য যানবাহনে বিদ্যালয়ে যাতায়ত করলে হতদরিদ্র পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী পায়ে হেঁটে বিদ্যালয়ে যাতায়ত করে। অনেক সময় পায়ে হেঁটে আসায় তারা যথা সময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারে না। তাই এসব হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল তুলে দিতে বার্ষিক উন্নয়ন তহবিল থেকে একটি প্রকল্প গ্রহন করে উপজেলা পরিষদ। সেই বরাদ্দ থেকে ৪৬ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাই সাইকেল বিতরন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপকরন তুলে দেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব প্রমুখ।

একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, গাছের চারা, প্রাথমিক শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্দ্ধনা ও পুরুস্কার প্রদান, বিভিন্ন বিদ্যালয়ে ব্রেঞ্চ ও ফ্যান এবং কৃষকদের মাঝে বীজ সার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন