মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা বিপদসীমার ১ সেন্টিমিটার ওপরে, বন্যার আশঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। ফলে লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। নদী তীরবর্তী হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৬ মিটার। যা বিপদসীমা (৫২ দশমিক ১৫ মিটার) অতিক্রম করে ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারতের উজানে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে নদীর পানি ক্রমাগত বাড়ছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। ইতোমধ্যে তিস্তা চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।

তিস্তা তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দারা জানান, পানি আরও বৃদ্ধি পেলে বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হবে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে। অনেক স্থানে নৌকা ও ভেলাই হয়ে উঠতে পারে একমাত্র যোগাযোগের মাধ্যম।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, উজানের পানি প্রবাহ অব্যাহত থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, দুপুর ৩ টায় তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানির স্তর আরও বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup