মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১১:২০ এএম
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল
expand
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর এলাকার শফিকুল ইসলাম, তার স্ত্রী ও তার মেয়ে(৮ মাস)। আহত হয়েছে তার ছেলে। শফিকুল পাটগ্রাম উপজেলায় পদক্ষেপ এনজিও মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পদক্ষেপ নামক একটি এনজিওতে চাকুরির সুবাদে পরিবার নিয়ে পাটগ্রামে বসবাস করছিলেন শফিকুল ইসলাম।

মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন পুরো পরিবার।

মির্জারকোট এলাকায় পৌঁছলে পিছন দিক বুড়িমারী থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাক চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই এনজিওকর্মী শফিকুল, তার স্ত্রী ও কোলে থাকা ৮ মাসের মেয়ে সন্তান। এতে আহত হন মোটর সাইকেল থাকা অপর ছেলে সন্তান। স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন