মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে যেদিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে এ বছর পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে সে বিষয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।

তিনি বলেন, চলতি বছর রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে অনুযায়ী শাওয়াল মাস শুরু হতে পারে ২০ মার্চ।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আরব বিশ্বে আগামী ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

সে ক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ একই দিনে ঈদ পালন করতে পারে।

তিনি আরও বলেন, রমজানের ২৯তম দিনে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তার ভাষ্য অনুযায়ী, আগামী বুধবার ২৯ রমজানের সন্ধ্যায় আরব দেশগুলোর আকাশে অর্ধচন্দ্র দেখা যাবে না। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাসের পরও ধর্মীয় বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপরই ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।

সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি আকাশে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পরই ঈদুল ফিতরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সূত্র: দ্য ন্যাশনাল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন