বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব অর্থায়নে সড়ক নির্মাণ করলো জামায়াত, এলাকাবাসীর প্রশংসা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:৩১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিজস্ব অর্থায়নে একটি চলাচলের সড়ক নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা।

সোমবার (১৭ মে) বিকেল ৫টায় উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় নির্মিত সড়কটির উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ৩ নং ভাদুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান হোসাইন, ইউনিয়ন আমির আব্দুর রহমান, সেক্রেটারি মোরশেদ আলম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাহবুব রব্বানীসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। অনুষ্ঠানে বক্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে ওই বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই দলীয় উদ্যোগে নিজস্ব অর্থায়নে সড়কটি নির্মাণ করা হয়েছে।

তারা আরও বলেন, সরকারি বরাদ্দে সড়কটি নির্মাণের কথা থাকলেও স্থানীয় প্রভাবশালী একটি গোষ্ঠী বরাদ্দ অন্যত্র সরিয়ে নেয়। বিষয়টিকে এলাকাবাসীর প্রতি অন্যায় ও জুলুম আখ্যা দিয়ে এর নিন্দা জানান বক্তারা। এদিকে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় এলাকাবাসী সড়কটি নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন