বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে যুবকের রগ কাটলেন বহিষ্কৃত যুবদল নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম
ভুক্তভোগী আরমান হোসেন
expand
ভুক্তভোগী আরমান হোসেন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামে আরমান হোসেন (৩১) নামে এক যুবকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

তাদের দাবি, দত্তপাড়া ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সদস্য হুমায়ুন কবির (৫৫) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল এই হামলা চালায়।

ভুক্তভোগী আরমান পুনিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। অভিযুক্ত হুমায়ুন একই গ্রামের ঠাকুর বাড়ির ফজলুল করিমের ছেলে।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সকালে রাস্তার পাশে গাছের ডাল রাখাকে কেন্দ্র করে হুমায়ুনের সাথে আরমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে হুমায়ুন তাকে মারধর করে। বিষয়টি নিয়ে আরমান বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দুদিন পর হুমায়ুন দ্বিতীয় দফায় তাকে মারধর করে। ঘটনাটি শুক্রবার (২০ মার্চ) পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে জানায় ভুক্তভোগী আরমান।

আরমানের স্বজনরা জানায়, থানায় অভিযোগ এবং মন্ত্রীকে বিষয়টি জানানের কারনে হুমায়ুন আরও ক্ষিপ্ত হয়। শুক্রবার দুপুরে জুয়ামার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে হুমায়ুনের নেতৃত্বে ১০-১২ জন লোকজন আরমানের উপর পুনরায় আক্রমণ করে। হামলাকারীরা তাকে ইট দিয়ে পায়ে আঘাত করে এবং চুরি দিয়ে ডান পায়ে আঘাত করে। এতে তার পায়ের রগ কাটা যায়।

প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে নোয়াখালীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল করিম বলেন, র্বের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup