শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচারের প্রতিবাদে রায়পুরে বিএনপির সংবাদ সম্মেলন  

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
রায়পুরে বিএনপির সংবাদ সম্মেলন   
expand

২০১৮ সালে তীব্র আন্দোলন-সংগ্রামের সময় নেতাকর্মীদের উৎসাহিত করতে দেওয়া একটি কলরেকর্ডকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমানের বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রায়পুর উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, একটি পুরোনো কলরেকর্ডকে বিকৃতভাবে উপস্থাপন করে বর্তমান সময়ের সঙ্গে জুড়ে দিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল, প্রচার সম্পাদক সোহাগ হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক দল। আন্দোলন-সংগ্রামের সব কর্মসূচি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়ে থাকে। পুরোনো কলরেকর্ডকে বর্তমানের বলে চালিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, বট বাহিনী পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank