শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চব্বিশের আন্দোলনের সেই রাতে ডিবিতে কী ঘটেছিল, যা জানালেন সারজিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: সংগৃহীত
expand

চব্বিশের আন্দোলন চলাকালে ডিবি কার্যালয়ে আটকের ঘটনা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সায়েন্সল্যাবের একটি বাসা থেকে তাকে ও হাসনাতকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। পরে তাদের ডিবি কার্যালয়ে আলাদা আলাদা কক্ষে রাখা হয়। সেখানে তাদের মানসিক নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সারজিস আলম।

সাক্ষাৎকারে সারজিস আলম বলেন, ‘ডিবি কার্যালয়ে আমাদের একেকজনকে আলাদা আলাদা রুমে রেখে চরম মেন্টাল টর্চার করা হতো। বাথরুমের দরজার সামনে চেয়ারে বসিয়ে ২৪ ঘণ্টা ঘুমাতে না দেওয়া এবং পরিবারের ক্ষতি করার ভয় দেখানো হতো।’

সারজিস আলম বলেন, একদিন তৎকালীন ডিবিপ্রধান হারুন তাদের ডেকে একটি স্ক্রিপ্ট দিয়ে তা পড়ে শোনাতে বলেন। নাহিদ প্রথমে তাতে রাজি হয়ে বলেছিলেন, ‘এখান থেকে আগে বের হওয়া প্রয়োজন।’ এরপর তাদের জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় বলে দাবি করেন তিনি।

নিনি আরও বলেন, ‘তারা এতটাই বোকা ছিল যে তিন-চার লাইনের লিখিত কাগজ পড়িয়ে আমাদের কর্মসূচি প্রত্যাহারের নাটক সাজিয়েছে। দেশের মানুষ সহজেই বুঝতে পেরেছিল, এটি জোরপূর্বকভাবে আদায় করা হয়েছে।’

সূত্র: এশিয়া পোস্ট

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank