শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তার হওয়ার আগে স্ট্যাটাসে যা বলেছিলেন সিফাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার দায়ে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে গাজীপুরের গাছা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর থেকে তাকে আটকের পর আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) কারাগারে পাঠানো হয়েছে।

আটকের আগে বৃহস্পতিবার এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে সরকার সংশ্লিষ্টদের গালিগালাজ করতে দেখা যায় রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এই শিক্ষার্থীকে। সেখানে তিনি দাবি করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার এবং তার আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে, যা অতিরিক্ত। এ সময় তার হাতে বিদ্যুৎ বিলের দুটি কাগজও দেখা যায়। পরে বিষয়টি ভাইরাল হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাছা থানা পুলিশকে জানায়। পরে রাতেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

এদিকে, ওই ভিডিও দেওয়ার পর আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন সিফাত। সেখানে তিনি বাসার বিদ্যুৎ বিল দেওয়ার কারণে পরিবারের মাসের সব টাকা শেষ হওয়ায় ভাড়াটিয়া থেকে ধার নিয়ে তার কলেজে যাওয়ার ভাড়া দেন দিয়েছেন মা বলে দাবি করা হয়।

স্ট্যাটাসে সিফাত আব্দুল্লাহ লেখেন, আজ সকালে আম্মু ভাড়াটিয়ার কাছ থেকে টাকা ধার করে এনে আমাকে কলেজে যাওয়ার ভাড়া দিয়েছে। বিদ্যুৎ বিল দিতে গিয়ে মাসের সব টাকা শেষ, টাকাগুলা নিতে গিয়ে আমি আম্মুর চোখের দিকে তাকাতেই পারি নাই।

‘আমার আব্বা তো টাকার গাছ লাগায় নাই যে গাছে ঝুল দিলেই টাকা পড়বে। উনি জীবনভর বিদেশে মেহনত করে পরিবার পালছেন, কিন্তু এই মেহনতের ফল কি এইটাই যে আজকে বিদ্যুৎ বিলের টাকা দিতে গিয়া উনার পকেট ফাঁকা হইয়া যাবে, বিল হবে উনার বুকের পাথর?’

তিনি আরও লেখেন, এক মাসের বিদ্যুৎ বিল একটা পুরো পরিবারকে জিম্মি করে ফেলবো? এই অসহায়ত্ব এই লজ্জাজনক পরিস্থিতিতে যার কারণে পরলাম, সে তো বুঝবো না, হালালভাবে কামাই করার কতো কষ্ট, এক টাকা আয় করতে কি পরিমাণ ঘাম ফেলা লাগে, ওরা খালি বুঝবো, আমরা জনগণ, মানুষ না টাকার গাছ, খালি ঝুল দিলেই টাকা পড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank