বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মনোনয়নের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কুষ্টিয়া ২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মহাসড়কে শুয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া বাজারে প্রায় ঘন্টা ব্যাপী কুষ্টিয়া- ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন।

এসময় তারা বলেন,"অধ্যাপক শহিদুল ইসলাম দলের একজন ত্যাগী, নির্যাতিত ও জনপ্রিয় নেতা। তিনি গত ১৭ বছর ধরে দলের সংকটে-সময়ে সক্রিয় ভূমিকা রেখে সংগঠনকে শক্ত করেছেন। দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি ঢাকায় থাকেন, এলাকার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তাই ধানের শীষের জয় নিশ্চিত করতে হলে তৃণমূলের প্রার্থী শহিদুল ইসলামের বিকল্প নেই।”

এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধূরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই মিরপুর ও ভেড়ামারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অধ্যাপক শহিদুল ইসলামের হাজার হাজার কর্মী সমর্থক বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup