বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ায় ট্রাক চাপায় নূরে আলম জিকু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আকিদুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নূরে আলম জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শান লালনগর এলাকার জামিন দোকানদারের ছেলে। তিনি মাগুরায় ব্যবসা করতে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,বাবার মৃত্যুর খবর পেয়ে জিকু জানাজায় যোগ দিতে তাঁর ভাইরাভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে মাগুরা থেকে নিজ বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের উদ্দেশে রওনা হন। এসময় সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় তিনি রাস্তায় পড়ে গেলে অপর একটি ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলে থাকা তাঁর ভাইরাভাই আকিদুল গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank