বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল খেলাকে কেন্দ্র করে জামাত-বিএনপির সংঘর্ষ, গ্রেফতার ২১ 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগ জামায়াতের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এলাকায় শিশু-কিশোররা ফুটবল ম্যাচের আয়োজন করে। এসময় একজনকে খেলায় না নেওয়ায় তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে এঘটনাটি উভয়পক্ষের আধিপত্ত্য বিস্তারের পর্যায়ে পৌঁছায়। জড়িয়ে পড়ে স্থানীয় জামায়াত-বিএনপি। তাদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এরজেরে শুক্রবার সকালে দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দেয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup