

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, বেড় কালোয়া গ্রামের আমজাদ শেখের ছেলে আজম শেখ (৫৪), একই এলাকার বাবু শেখের ছেলে রাব্বি (২২), মুক্তার শেখের ছেলে সারুখ (২০) এবং লিটন শেখের ছেলে জনি (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের ইয়ারুল ও রাশু মেম্বার গ্রুপের। আজ বিকেল সাড়ে ৫টার দিকে একটি চায়ের দোকানে কোমলপানীয় খাওয়াকে কেন্দ্র সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের লোকজন। একপযার্য়ে শুরু হয় গোলাগুলি। এতে গুলিবিদ্ধ হন ৪জনসহ আহত হয়েছেন অন্তত ১০জন।
জানা গেছে আহতদের প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, ‘গুলিবিদ্ধ হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে তিনজন পুরোপুরি আশংকামুক্ত রয়েছেন। তবে রাব্বি নামে এক রোগীর বুকে গুলি লাগায় তার উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন