বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসার বিচ্ছেদ মানতে নারাজ যুগল, ভিডিও ভাইরাল

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৬:০৭ পিএম আপডেট : ০৮ মে ২০২৬, ০৭:৩০ পিএম
ভিডিও থেকে নেওয়া ছবি।
expand
ভিডিও থেকে নেওয়া ছবি।

প্রেম ভালোবাসার টানে ঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন এক প্রেমিক যুগল। স্বপ্ন ছিল একসঙ্গে নতুন জীবন গড়ার। কিন্তু সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ান প্রেমিকের মা। ছেলের বিরুদ্ধে থানায় করেন অপহরণ মামলা। এরপর পরিস্থিতি সামাল দিতে স্থানীয়ভাবে আয়োজন করা হয় আপোষ-মীমাংসার। সেই বৈঠক বসে ইউনিয়ন পরিষদে।

কিন্তু সেখানে গিয়েই হৃদয় ভা‌ঙে প্রেমিক যুগলের। জানিয়ে দেওয়া হয় এই সম্পর্কের পূর্ণতা মিলবে না, ঘটাতে হবে বহু আকাঙ্ক্ষিত ভালোবাসার বিচ্ছেদ। অথচ কেউ কাউকে ছেড়ে যেতে রাজি নন। প্রিয় মানুষটিকে হারানোর বেদনায় একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন প্রেমিক-প্রেমিকা। চারপাশের মানুষের উপস্থিতি, সিদ্ধান্ত কিংবা পরিবারের চাপ। যেন কিছুই যেন আলাদা করতে পারেনি তাদের।

প্রেমিক যুগলের সেই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় তোলপাড়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

এমন একটি ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়ন পরিষদে।

প্রেমিক কবির হোসেন (১৯) একই উপ‌জেলার বন্দবেড় ইউনিয়নের পদ্মার চর এলাকার জাহিদুর ইসলামের ছেলে। প্রেমিকা রৌমারী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল প্রেমের টানে কবির হোসেন তার প্রেমিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধানে ব‌্যর্থ হন। প‌রে তরুণীর মা আজিরণ বেগম গত ৩ মে রৌমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পর বৃহস্পতিবার (৭ মে) স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এ সময় তরুণীকে পরিবারের কাছে হস্তান্তরের সময় প্রেমিক-প্রেমিকা একে অপরকে ছাড়তে না চাওয়ায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। উপস্থিত কেউ ওই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে শুক্রবার (৮ মে) তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ছেলে-মেয়ে প্রেম করে পালিয়ে ছিল। পরে উভয় পরিবারের সম্মতিতে আমার এখানে বৈঠক হয়। কিন্তু ছেলে-মেয়ে কেউ কাউকে ছেড়ে যেতে রাজি ছিল না। এ নিয়ে কিছুটা ঝামেলার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, শুক্রবার রা‌তে ছে‌লে-‌মে‌য়েকে প‌রিষদ থে‌কে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ মামলায় ‌মোট তিনজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই তরুণ‌ী‌কে ডাক্তারী পরীক্ষার জন‌্য কু‌ড়িগ্রা‌মে নেওয়া হ‌য়ে‌ছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup