বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৭ গ্রামের মানুষের ভরসা একটি জরাজীর্ণ সেতু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম
গোবর্ধন দোলা খালের ওপর নির্মিত সেতুর জরাজীর্ণ অবস্থা
expand
গোবর্ধন দোলা খালের ওপর নির্মিত সেতুর জরাজীর্ণ অবস্থা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গোবর্ধন দোলা খালের ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় আছে। সেতুটির রেলিং ও পাটাতনের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে হাজারো মানুষকে।

সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝখানের ঢালাই ভেঙে গেছে এবং রেলিং না থাকায় পথচারীদের চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিন এই সেতু দিয়ে প্রায় ৯ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করে। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগেও একটি গরু সেতু থেকে পড়ে মারা গেছে। এর আগে কয়েকজন শিক্ষার্থী সাইকেলসহ পানিতে পড়ে যায়। রেলিং না থাকায় বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

এছাড়া ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চালকরাও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। কৃষিপণ্য আনা-নেওয়ায় চাষীরা পড়ছেন চরম দুর্ভোগে।

এলাকার বাসিন্দা ইলিয়াস আলী, মাহফুজার রহমান ও আপেল মিয়া জানান, প্রায় ৩০ বছর আগে নির্মিত সেতুটির পিলারের সিমেন্ট খসে পড়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরে সেতুটি অচল থাকায় তারা কৃষিপণ্য নিয়ে হাট-বাজারে যেতে পারছেন না।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) প্রদীপ কুমার জানান, সেতুটির জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। শিগগিরই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup