বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে রহস্যময় ‘রোবট কুকুর, এলাকায় চাঞ্চল্য 

‎কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম
সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত
expand
সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেষা কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার বাজারে রাতে সিসি ক্যামেরায় ধরা পড়া কুকুর সদৃশ ‘রোবট’। এনিয়ে এলকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনি বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

ভারতীয় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে অবস্থিত ‘আলাউদ্দিন হার্ডওয়্যার’ দোকানের সিসিটিভি ফুটেজে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে অদ্ভুত এই দৃশ্যটি ধরা পড়ে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের মালিক রোকনুজ্জামান ও তার ভাই নাজমুল হোসেন চুরির ঘটনার সূত্র ধরে ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন।

ভিডিওতে দেখা যায়, মাথায় উজ্জ্বল আলো জ্বালিয়ে চার পায়ে দ্রুত লাফিয়ে একটি রোবট সদৃশ বস্তু ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছে। চলাচলের সময় যান্ত্রিক ধরনের শব্দও শোনা যায়।‎ কয়েক সেকেন্ডেই ক্যামেরার বাইরে চলে যায় সেটি।

‎আলাউদ্দিন ইলেক্ট্রনিক্স ও হার্ডওয়্যার দোকানের মালিক রোকনুজ্জামান রোকন বলেন, ‘এর আগে আমাদের দোকান চুরি হয়েছিল। তারপর আমরা সিসি ক্যামেরা লাগাই। গতকাল রাতে আমার ছোট ভাই সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে দেখতে পায়, দোকানের সামনে দিয়ে রাত সাড়ে তিনটার পরে রোবটটি দৌড়ে যাচ্ছে। পরে ফুটেজটি ফেইসবুকে দেওয়া হয়।’ ‎‎ ‎রোকনের ছোট ভাই নাজমুল হোসেন বলেন, ‘প্রতিদিন আমরা কমবেশি ভিডিওগুলো দেখি। ওইদিন রাতে বাজারের পাশে এক বাড়ি থেকে গরু চুরি হয়। এ কারণে মঙ্গলবার ৯টার দিকে আমরা সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে বসি। এটি প্রথমে সাইকেলের মত মনে হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়বার দেখতে গিয়ে রোবট সদৃশ বস্তুটি দৌড়ে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল যায় দ্রুত গতিতে এবং ফিরেও আসে।’ ‎ ‎পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া বলেন, ‘প্রতি রাতে দোকানে থাকি। সারারাত ঘুমাই না। ওই রাতে তিনটার পরে একটা কেমন শব্দ শুনি। কিসের শব্দ বুঝতে পারি নাই। পরে টিনের ফাঁক দিয়ে দেখি, লাইট জ্বালিয়ে বস্তুটি লাফায় লাফায় যাচ্ছে। চারটা পা। দেখে ভয় পাইছি। গিয়ে শুইছি। কয়েক মিনিট পর একটা মোটরসাইকেল খুব জোরে ওদিকে যায়। আবার ফিরে আসে।’ ‎ ‎বাজার কমিটির সভাপতি শুকুর আলীর ভাষ্য, ‘সীমান্ত থেকে বাজারটি প্রায় দুই কিলোমিটার দূরে। এখানে ভারতীয় রোবট আসার সম্ভাবনা নেই। তবে কারা এটা করেছে, তা বের করা দরকার। আমরা অনেকটা আতংকিত।’ ‎ ‎এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ‎‎ ‎২২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, ‘এখানে রোবট আসার কোনো সম্ভাবনা নেই। বিষয়টি নিয়ে অধিকতর পর্যবেক্ষণ চলছে।

নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, ‘এটি কারো ব্যক্তিগত বা নিরাপত্তা বাহিনীর রোবট হতে পারে। এতে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে বলে আমি মনে করি না। এতে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup