বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত কুড়িগ্রাম গড়ার প্রত্যয় ড. আতিক মুজাহিদের 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
expand
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী কাচারী মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। জনসভা শুরুর আগেই মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে উপস্থিত হয়। এসময় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, নির্বাচিত হলে কৃষকদের স্বার্থে আধুনিক হিমাগার স্থাপন করা হবে, যাতে তারা ফসল সংরক্ষণ করে ন্যায্যমূল্য পেতে পারেন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের সমন্বিত উন্নয়নের মাধ্যমে পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য।

তিনি অসৎ ও দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে শাপলা কলি প্রতীকে ভোট চান। পাশাপাশি তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে নিজের মোবাইল নম্বর মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া হবে, যাতে জনগণ সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত কুড়িগ্রাম গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর আসিফ আব্দুল্লাহ ও মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup