বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রহস্যজনক মৃত্যুর ৪ মাস পর কিশোরীর মরদেহ উত্তোলন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম
মোছা. ছনিয়া আক্তার
expand
মোছা. ছনিয়া আক্তার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তেউরিয়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী মোছা. ছনিয়া আক্তার (১৫)-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিজ বাড়ি থেকে গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা তারু খান গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আদালতে ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়-পরিকল্পিতভাবে আমার মেয়ে ছনিয়াকে হত্যা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের উপস্থিতিতে কবর থেকে ছনিয়ার লাশ উত্তোলন করা হয়। এ সময় নিহতের বাবা তারু খানও উপস্থিত ছিলেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

তাড়াইল থানার (ওসি) তদন্ত শেখর রঞ্জন পাল জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামীদের বিরুদ্ধে এখনো আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং তারা আত্মগোপনে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup