

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষার হল থেকে তাকে আটক করে তাৎক্ষণিকভাবে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়।
দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম সুব্রত দাস (২৯)। তিনি জেলার মিঠামইন উপজেলা উপজেলার বড়হাটি গ্রামের বাসিন্দা এবং স্বর্গীয় সুধাংশু দাসের ছেলে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নিয়োগ পরীক্ষার নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা অমান্য করে সুব্রত দাস গোপনে পরীক্ষাকক্ষে একটি ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কেন্দ্র সচিব ও তদারককারীরা বিষয়টি নজরে আনার পর তাকে হাতেনাতে আটক করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন। তিনি বলেন, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম, অসদুপায় বা প্রযুক্তির অপব্যবহার বরদাশত করা হবে না।
মন্তব্য করুন
