বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
কিশোরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
expand
কিশোরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম খোরশেদ খাঁ (৫২)। তিনি অষ্টগ্রাম উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ শোনা যাচ্ছিল। যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর আব্দুল্লাহপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানের সময় খোরশেদ খানের বসতঘরে তল্লাশি চালিয়ে বাথরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগাজিন এবং দা, লাঠিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গ্রেপ্তারকৃত খোরশেদ খানকে পরবর্তীতে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় খোরশেদ খানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup