বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আদালতের সামনে দু’জনকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

প্রকাশ্য দিবালোকে খুলনা মহানগর আদালত চত্বরে দুজন আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন- রুপসা বাগমারার ফজলে রাব্বি রাজন ও নতুন বাজার লঞ্চ ঘাট মিনারা গলি এলাকার হাসিব হাওলাদার, যারা সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই আসামি আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই হাসিব নিহত হন।

গুরুতর আহত রাজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইএমও ডা শামিমুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম একজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

অন্যজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএমও।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ঘটনার তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup