রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৮:১১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বৃহস্পতিবার (২৫ জুন) খাগড়াছড়ি ও নীলফামারীর বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সঞ্চালন লাইনের আশপাশের গাছপালার ডালপালা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কাজের কারণে জেলার ১ নম্বর, ৩ নম্বর ও ভাইবোনছড়া ফিডারের আওতাভুক্ত এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেবে।

বিদ্যুৎবিহীন এলাকার মধ্যে রয়েছে ১ নম্বর ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম পর্যন্ত এলাকা, ৩ নম্বর ফিডারের রসুলপুর, রাঙ্গাপানিছড়া এবং ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত অংশ। এছাড়া ভাইবোনছড়া ফিডারের অন্তর্ভুক্ত সব এলাকাও এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকবে।

অন্যদিকে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে যে, ৩৩ কেভি ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য সদর উপজেলার বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে সংশ্লিষ্ট গ্রাহকদের প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত থাকতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন