সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
গাঁজাসহ আটক দুই যুবক
expand

ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ মো. রবিউল বেপারী ওরফে হৃদয় (১৯) ও মো. রাজিব হোসেন বেল্লাল (১৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের শাহমিয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রবিউল বেপারী ওরফে হৃদয় পশ্চিম পুটিয়াখালি এলাকার বাবুল বেপারীর ছেলে এবং রাজিব হোসেন বেল্লাল একই এলাকার লোকমান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল বেপারী ওরফে হৃদয় ও রাজিব হোসেন বেল্লাল দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকায় বিক্রির পাশাপাশি নিজেরাও সেবন করতেন। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় শাহমিয়ারহাট এলাকায় অভিযান চালায় রাজাপুর থানা পুলিশ। এ সময় গাঁজাসহ তাদের দুজনকে আটক করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank