

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নে ঝোপঝাড় থেকে সাখাওয়াত হোসেন সাকা (৬৩) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার একটি গ্রামের পাশের ঝোপঝাড়ে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত সাখাওয়াত হোসেন সাকা নির্বাসখোলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে মরদেহে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। বিকেল ৫টার দিকে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।